News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বই গেস্ট হাউস থেকে ৬ জনকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস
Image

মুম্বই গেস্ট হাউস থেকে ৬ জনকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস

মুম্বই, ৭ জানুয়ারি (হি.স.) : মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) মুম্বই গেস্ট হাউস থেকে ছয়জনকে গ্রেফতার করেছে। এটিএস শনিবার রাতে মুম্বইয়ের বোরিভালিতে অবস্থিত ইলোরা গেস্ট হাউসে অভিযান চালিয়ে এই সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। ধৃতদের সবার কাছ থেকে তিনটি বন্দুক ও ৩৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী স্কোয়াড বোরিভালি এলাকার ইলোরা গেস্ট হাউসে সন্দেহভাজন দুষ্কৃতীদের লুকিয়ে থাকার গোপন তথ্য পেয়েছিল। তার ভিত্তিতেই গতরাতে অভিযান চালিয়েছিল এটিএস। সন্ত্রাসবিরোধী স্কোয়াড-এর আসার সঙ্গে সঙ্গে গেস্ট হাউসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্দেহভাজনদের কাছ থেকে তিনটি বন্দুক এবং ৩৬টি কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় স্কোয়াড। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা দিল্লির বাসিন্দা। কেন্দ্রীয় তদন্ত সংস্থা রবিবার মুম্বই পৌঁছেছে এবং প্রতিটি দিক খুঁটিয়ে তদন্ত করছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত…

ByByNews Desk Sep 23, 2026

মাদকমুক্ত বাংলা গড়ার অঙ্গীকার, ড্রাগ পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করতে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ মাদক…

ByByNews Desk Sep 23, 2026

মায়াবতীর ভাইপো ইশান আনন্দকে বিএসপির জাতীয় কনভেনর নিয়োগ

লখনউ, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): সাংগঠনিক রদবদলের মধ্যে নিজের ভাইপো ইশান আনন্দকে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় কনভেনর হিসেবে…

ByByNews Desk Sep 23, 2026

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top