News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় প্রদেশ কংগ্রেসের নতুন কমিটির অনুমোদন খাড়গের
Image

ত্রিপুরায় প্রদেশ কংগ্রেসের নতুন কমিটির অনুমোদন খাড়গের

আগরতলা, ৭ জানুয়ারিঃ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নতুন কমিটির সদস্যদের নামের তালিকায় সীলমোহর দিলেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার এক বিবৃতিতে এই খবর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল। এই বিবৃতিতে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সেক্রেটারী, কোষাধ্যক্ষ, কার্যনির্বাহী সদস্য এবং জেলা সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রদেশ কংগ্রেসের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ৬ জন রয়েছেন। তাঁরা হলেন, অশোক দেববর্মা, পৃথ্বী দেব, সৃষ্টমোহন দাস, শান্তিরঞ্জন দেবনাথ, শঙ্কর মল্ল ও মদন সাহা। এছাড়া, সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে প্রশান্ত সেন চৌধুরী, দিলীপ কুমার দেব, তরুণ সাহা, মৈত্রী দেব, শব্দ কুমার জমাতিয়া, মিলন কর ও আব্দুল বাছিত চৌধুরী সহ মোট ৭জনকে।

নতুন কমিটিতে সম্পাদক পদে ১৯ জন, অফিস সম্পাদক একজন ও কোষাধ্যক্ষ পদে একজনকে নিযুক্তি দেওয়া হয়েছে। কার্যনির্বাহী সদস্য হিসেবে মোট ৪১ জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সমীর রঞ্জন বর্মণ, সুদীপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায়, বীরজিত সিনহা, দিবাচন্দ্র রাঙ্খলের মত প্রদেশ কংগ্রেসের প্রথম সারির বেশ কয়েকজন নেতৃত্ব। এছাড়াও বিভিন্ন জেলার জেলা সভাপতি হিসেবে মোট ৯ জনকে নতুন করে নিযুক্তি দেওয়া হয়েছে।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top