News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন বছরে নতুন ত্রিপুরার গড়ার জন্যে সকলের সহযোগিতার আহবান মুখ্যমন্ত্রীর
Image

নতুন বছরে নতুন ত্রিপুরার গড়ার জন্যে সকলের সহযোগিতার আহবান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর: নতুন বছরে নতুন ত্রিপুরা গড়ার কাজে সকলকে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। আজ ২০২৫ ইংরেজি সালের শেষ দিনে বিগত বছরকে বিদায় জানিয়ে এবং ২০২৬ ইংরেজি বর্ষকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এই আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী বলেন, নতুন ত্রিপুরা গঠন করতে হলে শুধু সরকারের একার পক্ষে সম্ভব হবে না। এ কাজে রাজ্যের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। সকলের সার্বিক সহযোগিতা নিয়েই সরকার নতুন ত্রিপুরা গঠনের কাজে এগিয়ে যাবে বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে নতুন ভারত গড়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই মার্গ দর্শনকে পাথেয় করে আমরাও নতুন ত্রিপুরা গঠনের জন্য এগিয়ে যেতে চাই। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনগণ এগিয়ে আসতে হবে। নতুন ত্রিপুরা বিকশিত ত্রিপুরা গঠনের স্বপ্ন নিয়ে বর্তমান সরকার কাজ করে চলেছে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

ইংরেজি বর্ষের শেষ দিনে বলেন বিগত দিন গুলিতে আমরা কি কাজ করেছি এবং নতুন বছরে আমরা কি কাজ করব তার আজ আলোচনা পর্যালোচনা করা হবে। জনগণকে সাথে নিয়েই সরকার নতুন বছরে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের উন্নয়নে দেশের উন্নয়নে এবং জনগণের কল্যাণে কাজ করতে চায়। এদিন তিনি রাজ্যবাসী দেশবাসী সহ সকল অংশের জনগণকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Releated Posts

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top