News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের সিদ্ধান্তে উপত্যকায় জঙ্গি কার‌্যকলাপ ও সন্ত্রাস কমেছে, গোয়েন্দা রিপোর্ট
Image

নোট বাতিলের সিদ্ধান্তে উপত্যকায় জঙ্গি কার‌্যকলাপ ও সন্ত্রাস কমেছে, গোয়েন্দা রিপোর্ট

J&Kনয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে উপত্যকায় জঙ্গি কার‌্যকলাপ ও সন্ত্রাস কমেছে| এমনটাই দাবি করেছে দেশের গোয়েন্দা বিভাগ| তাদের মতে, প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে মার খেয়েছে কাশ্মীরের হাওয়ালা ব্যবসা| সাধারণত হাওয়ালা এজেন্টদের কারবার চলত পাঁচশো ও একহাজার নগদ টাকায়| আর সেখানেই মুখ থুবড়ে পড়তে হয়েছে তাদের| তাই সন্ত্রাসও দমন| নোট বাতিল পর্ব শেষ হওয়ার পর দেখা যাচ্ছে, এই উদ্দেশ্যে ব্যবসা মুখ থুবড়ে পড়তে হয়েছে|
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, হাওয়ালা ব্যবসা কমেছে কমপক্ষে ৫০০ টাকা| এখান থেকে জঙ্গিদের ফান্ডের বেশির ভাগ অংশ যেত| ফলে স্বাভাবিকভাবেই জঙ্গিবাদও অনেকাংশেই নিরস্ত হয়েছে| পাশাপাশি কোয়েটা আর করাচির কারখানা থেকে জাল ভারতীয় নোট ছাপানো হত, সমস্যা হয়েছে সেখানেও| কাশ্মীরে পাথর ছোঁড়ার জন্য যে টাকা দেওয়া হত সেটাও বন্ধ হয়ে গিয়েছে| ফলে কার‌্যত শান্ত হয়েছে উপত্যকাও|
গোয়েন্দাদের দাবি নোট বাতিলের জেরে কাশ্মীরে সন্ত্রাসবাদ ৬০ শতাংশ কমেছে| সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের টাকার জোগান আসে নগদেই| আর সেখানেই এসেছে বাধা| ফলে সেনা জওয়ানদের সন্ত্রাস দমনের অভিযানও সফল হয়েছে| কাশ্মীরের রিয়েল এস্টেট, জমি মাফিয়াদের প্রভাবও কমেছে| শুধুমাত্র জঙ্গি নয়, বিচ্ছিন্নতাবাদী, চরমপন্থীদের হাতেই নেই নগদ টাকা|
এছাড়া একইসঙ্গে মাওবাদীদেরও নোট সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি গোয়েন্দাদের| বাস্তারের জঙ্গলের মাওবাদীরা রীতিমত লোকজনের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছিল নোট বদলে দেওয়ার জন্য| মাওবাদীদের কাছ থেকে অন্তত ৯০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top