News Flash

  • Home
  • Uncategorized
  • কাঁপুনি সহন ক্ষমতা নেই রাজ্যের বহু সুকল-অফিস-আদালত-হাসপাতাল ও পাকা বাড়ির, ভূগর্ভে ভয়ঙ্কর অবস্থা, মারাত্মক ঝুঁকিতে ত্রিপুরা
Image

কাঁপুনি সহন ক্ষমতা নেই রাজ্যের বহু সুকল-অফিস-আদালত-হাসপাতাল ও পাকা বাড়ির, ভূগর্ভে ভয়ঙ্কর অবস্থা, মারাত্মক ঝুঁকিতে ত্রিপুরা

earth-quake-tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ সাম্প্রতিক কালের ভূমিকম্প আগামীদিনের মারাত্মক বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে বলে ধারণা করা হচ্ছে৷ ভূতত্ববিদদের মতে, ভারত ও ইউরেশিয়া প্লেট ক্রমাগত নিকটে চলে আসছে৷ পাশাপাশি মায়ানমার প্লেটও ভারত ও ইউরেশিয়া প্লেটের কাছাকাছি চলে আসছে৷ উত্তর পূর্বাঞ্চল ভারত ও ইউরেশিয়া প্লেট এর উপর দাঁড়িয়ে রয়েছে৷ গত ৩রা জানুয়ারী ভারত ও ইউরেশিয়া প্লেটের মধ্যে ঘর্ষণের ফলেই ভূমিকম্পের উৎপত্তি বলে মৌসম বিভাগ জানিয়েছে৷ তাতে, আগামীদিনে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা কোথায় দেখা যাচ্ছে সেই প্রশ্ণ উঠেছে৷ ভূতত্ববিদদের মতে, আগামীদিনে ভারত, ইউরেশিয়া ও মায়ানমার প্লেট কাছাকাছি চলে আসলে ঘর্ষণ অনিবার্য৷ তাতে মিজোরাম-মণিপুর মায়ানমার সীমান্তে মারাত্মক ঝাঁকুনি হতে পারে৷ ভূতত্ববিদদের ধারণা রিখটার স্কেলে তীব্রতা ৮৭ হতে পারে৷ স্বাভাবিক ভাবেই ত্রিপুরাতেও এর মারাত্মক প্রভাব পড়তে পারে বলেই অনুমান৷ এক্ষেত্রে বিপর্যয়ের সম্ভাবনা কোথায় সেই তত্বও উঠে এসেছে৷ সরকারী মতে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কার্য্যালায়, আদালত ও হাসপাতালগুলি ৭৬ কম্পাঙ্ক সহন করতে পারে এমন ক্ষমতা সম্পন্ন৷ কিন্তু, রিখটার স্কেলের তীব্রতা ৮৭ হলে বিপর্যয় নিশ্চিত৷

সাম্প্রতিককালের ভূমিকম্পের পর বিশেষজ্ঞদের একটি টিম রাজ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন৷ তাতে বিভিন্ন ঘরবাড়ি বেহাল দশা ফুটে উঠেছে৷ বিশেষজ্ঞদের মতে ধলাই জেলার ডেমছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি এবং আবাসন নির্মাণ খুবই দুর্বল৷ গত ৩রা জানুয়ারী ভূমিকম্পে ঐ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও আবাসনে ফাটল দেখা দিয়েছে৷ ফাটলের মাত্রা মারাত্মক না হলেও আগামীদিনে তীব্র কম্পাঙ্কের ভূমিকম্প হলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি এবং আবাসন ভেঙ্গে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ এমন আরও সরকারী অফিস ও হাসপাতাল এবং বাড়ি ঘর রয়েছে যার নির্মাণ খুবই দুর্বল৷
আগামীদিনের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নিয়ে রাজ্যের সমস্ত পাকা ভবন, অফিস, আদালত, সুকল, কলেজ এবং হাসপাতালগুলির নির্মাণ সংক্রান্ত অডিটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ নির্মাণ কাজ কতটা পোক্ত এবং তীব্র কম্পাঙ্ক সহন ক্ষমতা রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যেই সমীক্ষা করার প্রয়োজনীয়তা রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে আধিকারীকরাও মনে করছেন৷ অডিটের পর যেসমস্ত পাকাবাড়িতে সংস্কারমূলক কাজের প্রয়োজনীয়তা রয়েছে অতিসত্বর সেই উদ্যোগ গ্রহণ করা আবশ্যিক৷ এক্ষেত্রে সরকারী স্তরে ব্যয় ভার সরকার বহন করতেই পারে৷ কিন্তু, ব্যক্তি মালিকানাধীন পাকা ভবনগুলির সংস্কার কাজও হাতে নেওয়া যথেষ্ট প্রয়োজন৷ তাতে স্বউদ্যোগে ব্যয়ভার বহন করলে সংস্কার কাজ আগাম করে নেওয়া হলে আগামী দিনে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় ঘটলে ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো যাবে বলে অনুমান বিশেষজ্ঞদের৷

উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবন জোন-৫ এ রয়েছে৷ স্বাভাবিক ভাবেই সংকট ত্রিপুরার উপরও ঝুলছে৷ রাজধানী আগরতলায় অনেক বহুতল ভবন রয়েছে যেখানে নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা মানা হয়নি৷ এই সংক্রান্ত খুটিনাটি তথ্য ইতিমধ্যে নগরোন্নয়ন দপ্তর সংগ্রহ করা শুরু করেছে৷ বেআইনী নির্মাণ বেশ কয়েকটি বহুতল ভবন চিহ্ণিত হয়েছে৷ তাদের নোটিশ পাঠানো হয়েছে বলে বিধানসভায় নগরোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন৷ তবে, আগামীদিনে বেআইনী নির্মিত বহুতল ভবনগুলির বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা না নেয়া হলে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের যে সম্ভাবনা দেখা দিয়েছে তাতে বিরাট বিপর্যয় নেমে আসবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top