News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পারদ ক্রমশ নিম্নমুখী, কুয়াশায় ব্যাহত ট্রেন ও বিমান চলাচল
Image

রাজ্যে পারদ ক্রমশ নিম্নমুখী, কুয়াশায় ব্যাহত ট্রেন ও বিমান চলাচল

fog-tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷  অবশেষে শীত ধরা দিল ত্রিপুরাও৷ গোটা ডিসেম্বর মাসে শীত গরমের লুকোচুরি চলছিলো৷ তবে জানুয়ারির শুরুতে ত্রিপুরা রাজ্যে দেখা দিলো শীত৷ গত তিনদিন ধরে দিনের বেশির ভাগ সময় কুয়াশার চাদরে ঘিরে রয়েছে আগরতলাসহ গোটা রাজ্য৷ কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখি৷ আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার সকালে আগরতলার তাপমাত্রা ছিলো ১২ ডিগ্রি সেলসিয়াল, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ আবহাওয়া অফিস থেকে পূর্বাভাসে আরও জানানো হয়েছে সামনের দিনগুলোতে রাজ্যের তাপমাত্রার পারদ আরও নিম্নগামী থাকবে৷ গ্রামীণ এলাকায়তো শীত রয়েছেই, সঙ্গে রাজধানী শহর আগরতলার আকাশও সকাল ১২টৈ পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে৷ যার জেরে বিমান চলাচলেও কিছুটা ব্যাঘাত  হচ্ছে৷ নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক কম গতিতে চলছে দুরপাল্লার ট্রেনগুলো৷ ফলে নির্ধারিত সময়ের অনেক পরেও আসছে ট্রেন৷ এমনটাই জানা গেছে আগরতলা রেলওয়ে স্টেশন সূত্রে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল রবিবার তাপমাত্রা আরও  এক ডিগ্রি কমে ১১ ডিগ্রি সেলসিয়াল নেমে আসতে পারে৷ বুধবারও বৃহস্পতিবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৯ ডিগ্রি ও ৭ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top