News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মথা ও আইপিএফটি ছেড়ে বিজেপিতে একঝাঁক নেতৃত্বের যোগদান
Image

মথা ও আইপিএফটি ছেড়ে বিজেপিতে একঝাঁক নেতৃত্বের যোগদান

আগরতলা, ২৮ ডিসেম্বর :মথা ও আইপিএফটি ছেড়ে একঝাঁক নেতৃত্ব আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আগরতলার বিজেপির প্রদেশ অফিস কুশাভাউ ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, অফিস সম্পাদক মিহির সরকার, প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার—যিনি প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ করেন—এবং বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।

নতুন সদস্যদের দলে স্বাগত জানিয়ে প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের নানা স্তর থেকে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতা ও স্থিতিশীল শাসনের জন্যই এই যোগদান বলে তিনি উল্লেখ করেন।

এদিন মথা ও আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগদান করেন বাপী রূপিণী, মণিমালা দেববর্মা, সুমিতি দেববর্মা, প্রভারানি দেববর্মা, বুধিরাম দেববর্মা প্রমুখ। মান্দাই ও সিমনা এলাকা থেকে এই নেতৃত্বরা বিজেপিতে শামিল হন। পাশাপাশি ৭২টি পরিবারের মোট ২৪৬ জন ভোটার এদিন বিজেপিতে যোগ দেন।

অনুষ্ঠানে নবাগত নেতৃত্ব ও কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিজেপি নেতৃত্বের আশা, এই যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে।

Releated Posts

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top