News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ পাকিস্তান, সিরিজে ৩-০ ম্যাচে পরাস্ত
Image

অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ পাকিস্তান, সিরিজে ৩-০ ম্যাচে পরাস্ত

CRICKETসিডনি, ৭ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়ার মাটিতে এবার হোয়াইটওয়াশ হল পাকিস্তান| ইউনিস খানের ব্যাটও হোয়াইটওয়াশ আটকাতে পারল না| ২২০ রানে সিডনি টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে (৩-০) পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া|
প্রথম ইনিংসে ইউনিসের ব্যাটেই অবশ্য ইনিংসে হার থেকে বাঁচে পাকিস্তান| ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন অভিজ্ঞ পাক ব্যাটসম্যান| সেই সঙ্গে ৩৪টি টেস্ট সেঞ্চুরি করে সুনীল গাভাস্করকে ধরে ফেলেন ইউনিস| এরপরও অবশ্য হোয়াইটওয়াশ আটকাতে পারল না মিসবা অ্যান্ড কোং| ৪৬৫ রান তাড়া করতে গিয়ে অজি বোলিংয়ে বিরুদ্ধে ২৪৪ রানে গুটিয়ে যায় পাক ইনিংস| প্রথম ইনিংসের নায়ক ইউনিস মাত্র ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন| একজনই হাফ সেঞ্চুরির গণ্ডি টপকান| দলের উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ৭০ বলে ৭২ রানের ইনিংস খেলেন| অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজেলউড ও কেফি তিনটি করে উইকেট শিকার করেন| সিরিজের সেরা অজি অধিনায়ক স্টিভ স্মিথ| আর ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নার|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top