News Flash

  • Home
  • Uncategorized
  • ফের শহরে বাইক চুরি, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনগণ
Image

ফের শহরে বাইক চুরি, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনগণ

thief-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ একের পর এক বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ জিবি হাসপাতাল চত্বর থেকে বৃহস্পতিবার রাতে একটি বাইক চুরি হয়ে গিয়েছে৷ চুরি যাওয়া বাইকের নম্বর টিআর-০১- আর-৮২১৩৷ বাইকটির মালিক মৃণাল কান্তি গুহ বৃহস্পতিবার রাতে জি বি হাসপাতালের ছাত্রীনিবাসের সামনে বাইকটি পার্কিং করে রেখে তিনি হাসপাতালের ভেতরে যান রোগী দেখার জন্য৷ কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন বাইকটি নেই৷ তিনি এদিক ওদিক খোঁজাখঁুজি করে বাইকটি না পেয়ে নিকটবর্তী থানায় যান৷ সেখানে গিয়ে একটি মামলা দায়ের করেন৷ পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর করেছে৷ শুক্রবার খবর লেখা পর্যন্ত পুলিশ চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে পারেনি৷ প্রসঙ্গত, গত পাঁচ দিনে শহরের বিভিন্ন এলাকা থেকে তিনটি বাইক চুরি হয়েছে৷ চোরদের সনাক্ত করা তো দূরের কথা বাইকগুলিরও কোন হদিশ দিতে পারেনি পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top