News Flash

  • Home
  • Uncategorized
  • অর্ধলক্ষাধিক টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব
Image

অর্ধলক্ষাধিক টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ সোনামুড়ার ইউকো ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকে প্রতারকরা এক মহিলার একাউন্টের ৭১,৫৮০ টাকা হাতিয়ে নিয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ জানা যায় সোনামুড়া ইউকো ব্যাঙ্কে বীনা রানী সরকারের একটি সেভিংস একাউন্ট রয়েছে৷ যার নম্বর ২৮২৭৩২১১০২৮৭৩৪৷ ২০১৫ সালের ২০ জুন থেকে এই অ্যাকাউন্ট চালু হয়েছে৷ অ্যাকাউন্ট থেকে মোট ৭১,৫৮০ টাকা গত ৩ জানুয়ারি ২০১৭ থেকে ৬ জানুয়ারি ২০১৭ পর্যন্ত সময়ের মধ্যে প্রতারকরা তুলে নিয়ে গেছে৷ ওই মহিলার পুত্রের মোবাইল ফোনে টাকা তোলার ম্যাসেজ আসতে থাকায় বিষয়টি ব্যাঙ্কে গিয়ে জানানো হয়৷ তখনই ব্যাঙ্কের পাসবুক আপডেট করে দেখা যায় অ্যাকাউন্ট থেকে ৭১,৫৮০ টাকা কে বা কারা ধাপে ধাপে তুলে নিয়ে গেছে৷ এই ঘটনায় রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম৷ কে বা কারা এই অপকর্ম সংঘটিত করেছে তা জানা যায়নি৷ বিষয়টি ব্যাঙ্কের ম্যানেজারকে লিখিতভাবে জানানো হয়েছে৷ এ ব্যাপারে সোনামুড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনও পর্যন্ত বিষয়টির কোন কিনারা করা যায়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top