News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে চা বাগান অধিগ্রহণ ঘিরে ক্ষোভ

কল্যাণপুরে চা বাগান অধিগ্রহণ ঘিরে ক্ষোভ

tea-gardenনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ জানুয়ারি৷৷ কল্যাণপুর চা বাগান শ্রমিকদের ও শ্রমিক প্রতিনিধিদের অবগত না করেই সরকারি অধিগ্রহণের নোটি সাইনবোর্ড  লাগিয়ে দেওয়ায় শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে ও ক্ষোভ দেখা দেয়৷  চা বাগানের শ্রমিকদের মুখে মুখে যখন হাসি ফুটছিল ঠিক তখনি শ্রমিকদের নিয়ে আলোচনা না করে সাইনবোর্ড লাগানোয় ক্ষোভ উগরে দিলেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও দ্বারিকাপুর তহশিল কাছারির বিরুদ্ধে৷ হঠাৎ এই তুঘলকি সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে পড়ে৷  যা বিক্ষোভে পরিণত হচ্ছে৷ অতি সত্বর  শ্রমিকদের সাথে আলাপ আলোচনার না বসলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে৷ অতিসত্বর যেন প্রশাসন এই ব্যাপারে শ্রমিকদের সাথে কথা বলেন৷ শ্রমিকদের পরিবারের ভবিষ্যৎ  বর্তমান কিভাবে চলবে তা নিয়েও চিন্তায় শ্রমিকরা৷ অনেক শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনো পাচ্ছে না, সরকার কি পদক্ষেপ নেবে এটাও ভাবছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top