News Flash

  • Home
  • Uncategorized
  • ক্লাবের নাম ভাঙ্গিয়ে তোলা আদায়ের চেষ্টা জয়নগরে
Image

ক্লাবের নাম ভাঙ্গিয়ে তোলা আদায়ের চেষ্টা জয়নগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ রাজ্য সরকার মাফিয়াদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করার কথা ঘোষণা করলেও মাফিয়াদের একাংশ এখনো তাদের কাজকর্ম অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছে৷ বড় মাপের মাফিয়ারা লেজ গুটিয়ে গর্তে অবস্থান করলেও কিছু উঠতি সমাজদ্রোহী তাদের কাজকর্ম বাড়ানোর চেষ্টা চালাচ্ছে৷ তাতে নতুন করে আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ৷ বিশেষ করে জমি কেনা বেচার ক্ষেত্রে ঐসব সমাজদ্রোহীরা থাবা বসাচ্ছে৷ অনেক ক্ষেত্রে স্থানীয় ক্লাবের নাম ভারিয়ে ঐসব সমাজদ্রোহীরা জমি কেনা বেচার ক্ষেত্রে হপ্তা আদায় করে চলেছে৷ তবে সাধারণ মানুষও অতি সহজেই এখন হপ্তা দিতে নারাজ৷ রাজ্য সরকার এব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ করার ফলেই সাধারণ মানুষের চেতনা অনেকটাই জাগ্রত হয়েছে৷ মোটা অঙ্কের হপ্তা দাবি করলে থানা পুলিশে অভিযোগ জানাতেও পিছুপা হননা অনেকেই৷ এধরনের একটি ঘটনা ঘটেছে রাজধানী আগরতলা শহরের জয়নগর এলাকায়৷ প্রায় বছর দুয়েক আগে জয়নগরে দীপঙ্কর সাহা নামে এক ব্যক্তি একটি দালানবাড়ি ক্রয় করেন৷ এলাকাটি জয়নগর যুব সমাজক্লাব এলাকায়৷ ঐ এলাকারই বাবণ নামে এক সমাজদ্রোহী জমি বিক্রেতার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে নিয়েছে বলে অভিযোগ৷ ক্রেতার কাছ থেকেও মোটা অঙ্কের টাকা দাবি করেছে৷ ক্রেতা দীপঙ্কর সাহা টাকা দিতে রাজি না হওয়ায় যুব সমাজ ক্লাবের নাম ভাড়িয়ে ১০ লক্ষ টাকা দাবি করে৷ ক্রেতা দীপঙ্করবাবু খোঁজখবর নিয়ে জানতে পারেন ক্লাব থেকে এধরনের কোন চাঁদা দাবি করা হয়নি৷ বাবণ নামে ঐ ব্যক্তি মাইক রাজু নামে অপর এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে কিছু সমাজদ্রোহীকে সঙ্গে নিয়ে মোটা অঙ্কের হপ্তা আদায়ের জন্য ফাঁদ পেতেছে৷ সে কারণেই জমির ক্রেতা টাকা পয়সা দিতে রাজি হননি৷ তাতে ক্ষিপ্ত হয়ে তারা জমি ক্রেতার বাড়িতে এসে হুমকি প্রদর্শন করে বলে অভিযোগ৷ এরই পরিপ্রেক্ষিতে দীপঙ্কর সাহা বটতলা পুলিশ আউট পোস্টে একটি মামলাও রুজু করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে সমাজদ্রোহীদের বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷ এদিকে, যুব সমাজ ক্লাবের শুভবুদ্ধিসম্পন্ন সদস্যরা এধরনের সমাজদ্রোহী মূলক কাজকর্মের তীব্র আপত্তি জানিয়েছেন বলে স্থানীয়  সূত্রের খবর৷ ক্লাবের নাম ভাড়িয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার কোন ধরনের  প্রয়াস মেনে নেওয়া হবে না বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷ উল্লেখ্য, রাজধানী শহর এলাকাতেও সরকার ও প্রশাসনের কঠোর মনোভাব উপেক্ষা করে যেভাবে নতুন করে সমাজদ্রোহীরা গজিয়ে উঠার চেষ্টা চালাচ্ছে তাতে প্রশাসন কঠোর হস্তক্ষেপ না করলে যে কোন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top