News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামনগরে ছোট ব্রিজে দুর্ঘটনা, ডিভাইডার ভেঙে নিচে পড়ল সিমেন্ট বোঝাই লরি
Image

রামনগরে ছোট ব্রিজে দুর্ঘটনা, ডিভাইডার ভেঙে নিচে পড়ল সিমেন্ট বোঝাই লরি

আগরতলা, ২৫ ডিসেম্বর: উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থেকে পানিসাগরের দিকে যাওয়ার পথে পানিসাগর মহকুমার অন্তর্গত রামনগর এলাকার অনাথ আশ্রম সংলগ্ন ছোট ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বুধবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ একটি সিমেন্ট বোঝাই লরি ব্রিজের ডিভাইডার ভেঙে নিচে পড়ে যায়।

দুর্ঘটনাগ্রস্ত লরিটির নম্বর এনএল০১এন০৩৯২। গাড়িটি চালাচ্ছিলেন দুলন চন্দ্র দাস। প্রত্যক্ষদর্শীদের মতে, বিকট শব্দ ও চালকের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের তৎপরতায় আহত চালককে উদ্ধার করে উপরে তোলা হয়।

খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় চালক অল্পবিস্তর আহত হলেও বর্তমানে তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাস্থলের কাছেই রাস্তার উপর একটি বিশাল বটগাছ রয়েছে, যার ঝুলন্ত ডালপালা রাস্তার বড় অংশ দখল করে রেখেছে। বড় যানবাহনগুলিকে ওই ডাল এড়িয়ে চলতে গিয়ে প্রায়শই রাস্তার এক পাশে চলে যেতে হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগ নিয়ে বটগাছের ঝুলন্ত ডালপালা ছাঁটা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাস্তার ধারে থাকা বাড়িঘরও এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top