News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মিজোরাম থেকে টিইউএনএফ-এর জঙ্গি গ্রেফতার, গুরুতর অপরাধে যুক্ত থাকার অভিযোগ
Image

মিজোরাম থেকে টিইউএনএফ-এর জঙ্গি গ্রেফতার, গুরুতর অপরাধে যুক্ত থাকার অভিযোগ

আগরতলা, ২৫ ডিসেম্বর: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাংমুন থানার ওসি-র নেতৃত্বে পুলিশ ২৪ ডিসেম্বর বিকেল প্রায় ৫টা ৩০ মিনিট নাগাদ মিজোরামে অভিযান চালিয়ে এক জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ধৃতের নাম লালথাঙ্গা রিয়াং। তিনি উত্তর ত্রিপুরার আনন্দবাজার থানাধীন বান্দারিমা এলাকার বাসিন্দা হারিমনোহন রিয়াং-এর পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত লালথাঙ্গা রিয়াং নিষিদ্ধ সংগঠন টিইউএনএফ-এর একজন সক্রিয় সদস্য।

ভাংমুন থানার কেস নম্বর ২০২৫ভিজিএম০০৭-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২)(a), ১৪৮, ৩১০(৪) ধারা সহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৫ ধারায় মামলা রুজু রয়েছে।

পুলিশ আরও জানায়, ধৃতের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের পূর্ব ইতিহাস রয়েছে। এর মধ্যে অপহরণ, খুন এবং জেল ভাঙার মতো মারাত্মক অভিযোগ রয়েছে। এর আগেও তিনি ডামছড়া থানার কেস নম্বর ২০২০ডিএমসি০১২-এ গ্রেফতার হয়েছিলেন। সেই মামলায় তার বিরুদ্ধে আইপিসির ৪৫৭, ৩৬৪(এ), ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারা এবং অস্ত্র আইন-এর ২৫(১)(এ) ধারায় অভিযোগ ছিল, যা অপহরণ ও হত্যাকাণ্ড সংক্রান্ত।

সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধৃতকে সম্মানীয় আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Releated Posts

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top