News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসকদের যোগ্যতা যাচাই, কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা শিক্ষামন্ত্রীর
Image

চিকিৎসকদের যোগ্যতা যাচাই, কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ রোগীদের চিকিৎসা করতে যাওয়ার আগে চিকিৎসকদের যোগ্যতার পরীক্ষা দিতে

শুক্রবার আগরতলায় ফিজিশিয়ান এসোসিয়েশনের সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ নিজস্ব ছবি৷
শুক্রবার আগরতলায় ফিজিশিয়ান এসোসিয়েশনের সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ নিজস্ব ছবি৷

হবে৷ তাতে দেশে চিকিৎসক স্বল্পতা আরো বাড়বে বলে দাবি করেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল বিলের সংশোধনী সংসদে পাশ করিয়েছে৷ তাতে বলা হয়েছে, ডাক্তারি পাশ করার পর রোগীদের চিকিৎসা শুরু করার আগে চিকিৎসকদের যোগ্যতার পরীক্ষা দিতে হবে৷ এমবিবিএস ডিগ্রি নেওয়ার পর ইন্টার্নশিপ শেষ করে ন্যাশনাল এক্সিট টেস্ট এ উত্তীর্ণ হতে হবে চিকিৎসকদের৷ তবেই ডাক্তারির ছাড়পত্র মিলবে৷ শিক্ষামন্ত্রী এবিষয়ে বলেন, এমনিতেই গোটা দেশেই চিকিৎসকদের ঘাটতি রয়েছে৷ কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে চিকিৎসকদের ঘাটতি আরো বাড়বে বলেই তিনি মনে করেন৷ শুক্রবার আগরতলায় রবীন্দ্রশতবার্ষিকী ভবনে ফিজিশিয়ান এসোসিয়েশনের সম্মেলনে এই কথা বলেন শিক্ষামন্ত্রী৷
এদিন তিনি বলেন, দেশের ৪০ শতাংশ মানুষ চিকিৎসা পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন না৷ গোটা দেশেই চিকিৎসকদের ঘাটতি ক্রমেই মারাত্মক আকার ধারণ করেছে৷ ফলে, চিকিৎসা পরিষেবা সঠিকভাবে দেওয়া সম্ভব হয়ে উঠছে না৷ এরই পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে বাণিজ্যকীকরণ স্বাস্থ্য পরিষেবায় বিরাট পার্থক্য গড়ে দিচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের চিকিৎসা পরিষেবায় বাণিজ্যকীকরণ বেসরকারি হাসপাতালগুলির ব্যবসায় শ্রীবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে৷ তাতে, চিকিৎসা খরচ ক্রমাগত বেড়ে চলেছে৷ এবিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, বাজেটেও চিকিৎসাখাতে খরচ কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, চিকিৎসা পরিষেবা সাধারণ জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে৷ এর জন্য এখন নতুনভাবে ভাবনাচিন্তার প্রয়োজন রয়েছে বলে শিক্ষামন্ত্রী মনে করেন৷
এদিন এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্ডিয়ান কলেজ অফ ফিজিশিয়ানস এর ডিন ডাঃ এ মুরোগানাথন সহ অন্যান্যরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top