News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ
Image

লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ

আগরতলা, ২৩ ডিসেম্বর: মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যে, যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠবর্ধনের নেতৃতে বিশাল বাহিনী নিয়ে থানা এলাকার দুইটি স্থানে নির্বিঘ্নে বিপুল পরিমাণ ফলন্ত গাজা গাছ কেটে ধ্বংস করল পুলিশ। এদিন দুপুর বারোটায় যাত্রা পুর থানার ওসি জানান, থানার সমস্ত অফিসার, কনস্টেবল স্টাফ, টিএসআর জওয়ান যেমন ১৪ নং ৯ নং এবং ১১ নং ব্যাটালিয়নের জওয়ানদের নিয়ে সকাল সাতটায় জগৎরামপুরের এডিসি ভিলেজের দক্ষিণ তৈছমার জঙ্গলের ১২টি প্লটে গাঁজা গাছ ধ্বংস করা হয়।
তারপর ফিরে আসা হয় কাঠালিয়ায়।

ফের কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ত্রিমুখী চৌমুহনী থেকে সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক ধরে উত্তর দিকে প্রায় ১২ কিলোমিটার সড়ক অতিক্রম করে দক্ষিণ পাহাড়পুরের ঠাম্মামুড়ার জঙ্গলে গিয়ে দশটি প্লটে ফলন্ত গাঁজা গাছ ধ্বংস করা হয়।
এদিন নির্বিঘ্নে সর্বসাকুল্য ২২টি গাঁজা বাগানে প্রায় লক্ষাধিক গাছ ধ্বংস করা হয়েছে। এই জাতীয় অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top