News Flash

  • Home
  • Uncategorized
  • ফের অমানবিক ওড়িশা, এবার সন্তানের দেহ কাঁধে নিয়ে ১৫ কিমি হাঁটলেন বাবা
Image

ফের অমানবিক ওড়িশা, এবার সন্তানের দেহ কাঁধে নিয়ে ১৫ কিমি হাঁটলেন বাবা

odishaভুবনেশ্বর, ৬ জানুয়ারি (হি.স.) : ফের অমানবিক ওড়িশা| দানা মাঝির পর এবার গতি ধীবর| পাঁচ বছরের কন্যাসন্তানের দেহ কাঁধে ১৫ কিমি পথ হেঁটে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজ্যের অঙ্গুল জেলার ওই ব্যক্তি| অসুস্থ মেয়েকে চিকিত্সার জন্য শহরে নিয়ে এসেছিলেন গতি ধীবর | কিন্তু মেয়েকে বাঁচাতে পারেননি| চিকিত্সায় জন্যই সঙ্গে নিয়ে আসা টাকা ফুরিয়ে গিয়েছিল| এরফলে মেয়ের মরদেহ গ্রামে ফেরাতে গাড়ি বা অ্যাম্বুলেন্স ভাড়ার কথা ভাবতেও পারেননি| স্ত্রী ও অন্য এক মেয়েেক সঙ্গে নিয়ে মেয়ের মরদেহ কাঁধে চাপিয়ে পায়ে হেঁটে গ্রামে ফিরতে হল তাঁকে|
ওড়িশা সরকার দরিদ্র মানুষদের জন্য শবদেহ বহনের জন্য মহাপ্রয়াণ প্রকল্প চালু করেছে| এই প্রকল্পে নিখরচায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়| কিন্তু খাতায়কলমে থাকলেও ওই প্রকল্পেরও কোনও সাহায্য পাননি গতি ধীবর | আর শহরের মধ্যে দিয়ে হেঁটে আসার সময় বহু লোকেরই চোখে পড়েছে, প্রচুর গাড়িও পাশ দিয়ে বেিরয়ে গিয়েছে| কিন্তু কেউ গতি ধীবরের সাহায্যের জন্য এগিয়ে আসেনি|
এর আগে কালাহান্ডির দানা মাঝি অ্যাম্বুলেন্স না পেয়ে তাঁর স্ত্রীর দেহ নিয়ে হাঁটতে শুরু করেছিলেন| সেই ঘটনায় সারা দেশ শিউরে উঠেছিল| এবার অঙ্গুলের গতি ধীবরের ক্ষেত্রেও লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top