News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকের মারে গুরুতর ছাত্র, অভিভাবকরা ক্ষুব্ধ
Image

শিক্ষকের মারে গুরুতর ছাত্র, অভিভাবকরা ক্ষুব্ধ

teacherনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৫  জানুয়ারি৷৷ বৃহস্পতিবার শিক্ষকের প্রহারে আহত হল এক সুকল পড়ুয়া ছাত্র৷ ঘটনাটি ঘটে বিশালগড়স্থিত অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে৷ সাগর গোস্বামী নামে দশম শ্রেণীতে পাঠরত৷ ক্লাসরুমে কথা বলায় শিক্ষকের  প্রহারে আহত হয় সুকল ছাত্র সাগর গোস্বামী৷  আহত ছাত্রের বাড়ি বিশালগড়স্থিত পূর্ব পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়৷ আহত ছাত্রের মা, দাদু, অভিযোগ সামান্য দোষের কারণে সাগরকে কঠোরভাবে প্রহার করেছিল বিদ্যালয়ের শিক্ষক৷ সবটাই পরিকল্পিতভাবে হয়েছে বলে দাবি করেন অভিভাবকরা৷ সামান্য একটু কথা বলার জন্য তাকে গলায় ধরে ক্লাস রুমের দেয়ালের সাথে মাথায় আঘাত করে বলে জানায় সাগর নিজেই৷ অন্যদিকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছ থেকে জানা যায়, শিক্ষক বিশ্বনাথ ভৌমিক ছাত্রছাত্রীদের প্রায় দিনই ক্লাস ভেতরে মারধর করে৷ বৃহস্পতিবার দশম শ্রেণীতে পাঠরত ছাত্র সাগর গোস্বামী  ক্লাসরুমে কথা বলার অপরাধে তাকে বেধড়কভাবে প্রহার করে৷ সুকল থেকে সঙ্গে সঙ্গে সাগর গোস্বামীকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷  সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হয়৷ সাগরের অভিভাবকের পক্ষ থেকে জানা যায় শিক্ষক বিশ্বনাথ বাবু ছেলেটিকে দেখার জন্য হাসপাতালে আসেননি বা কোনরকম খোঁজ খবর নেয়নি৷  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলী সরকার জানিয়েছেন  ছেলেটি আগেই অসুস্থ ছিল৷ সে অসুস্থতার জন্য এই রকম হয়েছে৷ তবে চিকিৎসার জন্য তারা অভিভাবকদের সাহায্য করছে বলে জানিয়েছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top