News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল দুই স্কুলছাত্রের
Image

দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

সোনামুড়া, ১৭ ডিসেম্বর: সোনামুড়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হল সোনামুড়া বড়নারায়ণ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপ্তনু দেবনাথ ও জিয়াউর রহমান।

জানা গেছে, ধনপুর বিধানসভার অন্তর্গত বড়নারায়ণ এলাকার তাইজ্জামুড়া (বাগানবাড়ি) অঞ্চলে বুধবার দুপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই ছাত্র। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে -এ নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাদের -এ পাঠানো হয়।

পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে আহত দুই ছাত্রকে রেফার করা হয় -এ। তবে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়।
খবর পেয়ে ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান এবং পরিস্থিতির খোঁজ নেন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top