News Flash

  • Home
  • Uncategorized
  • পঃ বঙ্গে দলীয় অফিসে তৃণমূলের হামলা, প্রতিবাদে রাজ্যে বিক্ষোভ বিজেপি’র
Image

পঃ বঙ্গে দলীয় অফিসে তৃণমূলের হামলা, প্রতিবাদে রাজ্যে বিক্ষোভ বিজেপি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি অফিসে হামলা হুজ্জতির জের বৃহস্পতিবার আগরতলায়

পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় বিজেপি রাজ্য কমিটির বিক্ষোভ মিছিল৷ ছবি নিজস্ব৷
পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় বিজেপি রাজ্য কমিটির বিক্ষোভ মিছিল৷ ছবি নিজস্ব৷

দলের রাজ্য কমিটির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷ এরই পাশাপাশি সাংবাদিক সম্মেলনে বুধবার তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তারও নিন্দা জানিয়েছে বিজেপি রাজ্য কমিটি৷
এদিন, বিজেপি রাজ্য সহ সভাপতির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল আগরতলা শহর পরিক্রমা করে৷ এই মিছিল থেকে পশ্চিমবঙ্গ এবং রাজ্যের তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিজেপি রাজ্য কমিটির বক্তব্য, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার পেশির জোর খাটাচ্ছে৷ দলীয় সাংসদের চিটফান্ডের সাথে জড়িত থাকায় সিবিআই গ্রেপ্তার করেছে৷ কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সম্পূর্ণ রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে গিয়ে বিজেপি পার্টি অফিসে হামলা চালিয়েছে৷ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিজেপি কর্মীরা আহত হয়েছেন৷ এই রাজ্যেও এর প্রভাব দেখা গেছে৷ বিজেপি রাজ্য কমিটির দাবি, বুধবার তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছেন৷ বিজেপি রাজ্য কমিটি মনে করছে, রাজ্যে তৃণমূল নেতৃত্বরা চিটফান্ড নিয়ে রাজনীতি শুরু করেছে৷
পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থকদের বেছে বেছে তৃণমূল কংগ্রেস আক্রমণ করছে৷ এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেই বিজেপি সহ সভাপতির নেতৃত্বে এদিন মিছিল বের করা হয়েছে বলে জানানো হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top