News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ডের বাড়ির ১৪টি ঘর ভস্মীভূত, ক্ষতির পরিমাণ ২ কোটিরও বেশি
Image

কুমারঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ডের বাড়ির ১৪টি ঘর ভস্মীভূত, ক্ষতির পরিমাণ ২ কোটিরও বেশি

কুমারঘাট, ১৬ ডিসেম্বর: মঙ্গলবার কুমারঘাট থানার অন্তর্গত আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ড অনিল আচার্যের বাড়ির মোট ১৪টি ঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট, পেচারথল ও কাঞ্চনবাড়ি থেকে আসা তিনটি দমকল ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে সর্বস্বান্ত হয়ে পড়ে পরিবারটি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটিরও বেশি বলে অনুমান করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে মহকুমা শাসকের কার্যালয়ে কর্মরত এক তহশিলদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্য কোনও প্রশাসনিক আধিকারিককে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

এই অগ্নিকাণ্ডের ফলে গভীর মানসিক সংকটে পড়েছে অনিল আচার্যের পরিবার। পরিবারে অনিল আচার্য, তাঁর স্ত্রী ও তিন কন্যা রয়েছেন, যাঁদের মধ্যে দুই কন্যা বিবাহিত। পাশাপাশি বাড়ির একটি অংশে সাতজনের একটি ভাড়াটিয়া পরিবার বসবাস করত। অগ্নিকাণ্ডে তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকাজুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছ থেকে দ্রুত ক্ষতিপূরণ ও সহায়তার দাবি জানিয়েছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top