News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনু নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক, চাঞ্চল্য
Image

মনু নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক, চাঞ্চল্য

আগরতলা, ১৬ ডিসেম্বর : মনু নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল আগরতলার এক যুবক। ওই ঘটনায় কৈলাসহর পশ্চিম কামরাঙ্গাবাড়ি ৫ নং ওয়ার্ড এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও দমকলবাহিনী একত্রে নদীতে তল্লাশি শুরু করেছে। এখনো পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মনু নদীতে স্নান করার নামে চার যুবক। কিছুক্ষণের মধ্যেই এক যুবক জলের স্রোতে তলিয়ে যান বলে অনুমান করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ বিষয়টি প্রশাসনকে জানান। জানা গিয়েছে, তাঁরা চারজনের আগরতলার বাসিন্দা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

Releated Posts

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top