News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নয় বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক
Image

নয় বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর: নয় বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে রাসেল মিয়া(২১) নামে এক যুবক গ্রেফতার করেছে কমলাসাগর থানার পুলিশ।
ঘটনা মধুপুর থানাধীন কমলাসাগর মিয়াপাড়া এলাকায়।

মধুপুর থানাধীন কমলাসাগর মিয়াপাড়া এলাকার রিজিক মিয়ার ছেলে রাসেল মিয়া তার বাড়ির পাশের এক নয় বছরের নাবালিকা মেয়েকে বাড়িতে এনে ধর্ষণ করে। প্রথম দিকে মেয়েটি কিছু বলতে না পারলেও পরবর্তী সময়ে সেই মেয়েটির যন্ত্রণায় অস্থির হয়ে তার মা-বাবাকে ঘটনা খুলে বলে। পরবর্তী সময়ে নাবালিকা মেয়ের মা বাবা রবিবার বিকাল চারটা নাগাদ মধুপুর থানায় এসে রাসেল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।

পরবর্তী সময়ে মধুপুর থানার সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে রাসেল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসে। জানা যায় রাসেল মিয়া বিবাহিত পুরুষ। তারপরেও ওই এলাকার নয় বছরের এক নাবালিকা মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

এদিকে মধুপুর থানার সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াং জানান রাসেল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা হাতে নিয়ে পকসো আইনে সেই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ তাকে মহকুমা আদালতে প্রেরন করা হয়। এদিকে অভিযুক্ত যুবকের মা সরাসরি দাবি করেন তার ছেলেকে  উদ্দেশ্যে প্রণোদিতভাবে  ফাঁসিয়ে দিয়েছে। তবে তার ছেলে এই কাজে যুক্ত নয়। এখন দেখার বিষয় পুলিশ মামলা হাতে নিয়ে ডাক্তারি পরীক্ষার পরে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কতটুকু সত্য পায়।

Releated Posts

সামান্য বৃষ্টিতেই রাস্তায় ড্রেনের নোংরা জল, ক্ষোভ রাম ঠাকুর সংঘ এলাকার বাসিন্দাদের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সামান্য বৃষ্টি হলেই ড্রেনে জমছে জল। কিছুক্ষণ পর সেই জল উপচে পড়ছে রাস্তায়। নোংরা ও…

ByByReshmi Debnath Sep 11, 2026

মেয়াদোত্তীর্ণ চিপস-চকলেট সরবরাহের অভিযোগ, ধর্মনগরের পাইকারি ব্যবসায়ীকে ঘিরে চাঞ্চল্য

ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: শিশুদের পছন্দের চিপস, চকলেট-সহ বিভিন্ন খাদ্যপণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও বাজারে সরবরাহ করা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ…

ByByReshmi Debnath Sep 11, 2026

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top