News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তি আলোচনায় বসবেন আলফা-স্বাধীনপ্রধান পরেশ : অনুপ

শান্তি আলোচনায় বসবেন আলফা-স্বাধীনপ্রধান পরেশ : অনুপ

anup-chetiaগুয়াহাটি, ০৫ জানুয়ারি, (হি.স.) : আলোচনার জন্য মন গলতে শুরু করেছে আলফা (স্বাধীন)-প্রধান পরেশ বরুয়ার| এই তথ্য দিয়েছেন তাঁর এককালের সতীর্থ তথা আলফা-সচিব অনুপ চেতিয়া| পরেশের মতিগতি সম্পর্কে এই প্রথম মুখ খুলেছেন আলোচনাপন্থী অনুপ চেতিয়া| আজ বৃহস্পতিবার তিনি জানান, শান্তি আলোচনার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে আসতে আলফা (স্বাধীন)-প্রধান আজকাল ঘন ঘন যোগাযোগ রাখছেন|অনুপ জানান, আলফা (মূল) সভাপতি অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে যে ত্রিস্তরীয় শান্তি আলোচনা প্রক্রিয়া চলছে তাতে পরেশ বরুয়া শামিল হলে এর গতি পরিবর্তন হয়ে যাবে| আসলে পরেশ ছাড়া শান্তি আলোচনা পূর্ণ হবে না বলে মনে করেন অনুপ| গোপন স্থানে অবস্থানরত পরেশ বরুয়াকে শান্তি আলোচনায় তাঁদের সঙ্গে শামিল হতে বার বার আহ্বান জানাচ্ছিলেন অনুপ চেতিয়া| কিন্তু বার বারই পরেশ তা প্রত্যাখ্যান করেছেন| কিন্তু সম্প্রতি তিনি শান্তি আলোচনায় বসতে পারেন বলে কিঞ্চি ইঙ্গিত দিয়েছেন বলে জানান চেতিয়া|অনুপ বলেন, আলোচনা প্ৰসঙ্গে আমাদের যুক্তি, সিদ্ধান্ত, পরামর্শ ইত্যাদি ইতিবাচক দৃষ্টিতেই এতদিন ধরে শুনেছেন পরেশ| তবে এ-ব্যাপারে তাঁকে আরও বুঝাতে এবং আলোচনার ব্যাপারে তাঁর চূড়ান্ত অবস্থান জানতে সামনা-সামনি বসতে হবে| আমি আশাবাদী, পরেশ বরুয়া এবার আলোচনার টেবিলে বসবেন| বলেন এককালের দুর্ধর্ষ উগ্রপন্থী আলফা-সচিব অনুপ চেতিয়া|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top