News Flash

  • Home
  • দেশ
  • বন্দে ভারত ট্রেনে মিলবে স্থানীয় খাবার, ভুয়ো টিকিট বুকিং রুখতে কড়া পদক্ষেপে সাফল্য রেলের
Image

বন্দে ভারত ট্রেনে মিলবে স্থানীয় খাবার, ভুয়ো টিকিট বুকিং রুখতে কড়া পদক্ষেপে সাফল্য রেলের

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর :
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার রেল ভবনে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে রেল খাতে চলমান সংস্কার ও যাত্রী-কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের অগ্রগতি খতিয়ে দেখা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু।

পর্যালোচনা বৈঠকে রেলমন্ত্রী বন্দে ভারত ট্রেনগুলিতে স্থানীয় খাবার অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, ট্রেন চলাচলকারী অঞ্চলের সংস্কৃতি ও রন্ধনপ্রণালীর প্রতিফলন ঘটানো হলে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। আধিকারিকদের ভবিষ্যতে ধাপে ধাপে এই সুবিধা সব ট্রেনে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও বৈঠকে রেলমন্ত্রী জানান, ভুয়ো পরিচয়ে টিকিট বুকিংয়ের বিরুদ্ধে ভারতীয় রেলের কড়া পদক্ষেপ ইতিমধ্যেই ইতিবাচক ফল দিতে শুরু করেছে। আইআরসিটিসি প্ল্যাটফর্মে ভুয়ো অ্যাকাউন্ট শনাক্ত ও প্রতিরোধে কঠোর ব্যবহারকারী যাচাই ব্যবস্থা চালুর পর দৈনিক নতুন ইউজার আইডি তৈরির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংস্কারের আগে যেখানে প্রতিদিন প্রায় এক লক্ষ নতুন ইউজার আইডি তৈরি হত, সেখানে বর্তমানে আইআরসিটিসি ওয়েবসাইটে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার নতুন ইউজার আইডি তৈরি হচ্ছে।

এই পদক্ষেপের ফলে এখন পর্যন্ত ৩.০৩ কোটি ভুয়ো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপের কারণে আরও ২.৭ কোটি ইউজার আইডি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে অথবা স্থগিত করার প্রক্রিয়ায় রয়েছে।

বৈঠকে রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই আধিকারিকদের টিকিট বুকিং ব্যবস্থায় আরও সংস্কারের নির্দেশ দেন, যাতে যাচাইকৃত ও প্রকৃত ইউজার আইডির মাধ্যমে সাধারণ যাত্রীরা সহজে টিকিট কাটতে পারেন।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top