News Flash

  • Home
  • Uncategorized
  • পিছিয়ে দেওয়া হোক বাজেট পেশের দিন, নির্বাচন কমিশনে আর্জি বিরোধীদের
Image

পিছিয়ে দেওয়া হোক বাজেট পেশের দিন, নির্বাচন কমিশনে আর্জি বিরোধীদের

rupeeনয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): পিছিয়ে দেওয়া হোক আসন্ন সাধারণ বাজেট পেশের দিন| নির্বাচন কমিশনের কাছে এই আর্জিই জানাল বিরোধী দলগুলি| বৃহস্পতিবার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজপার্টি, রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল (ইউনাইটেড) এবং ডিএমকে-র ১১ জনের প্রতিনিধি দল কমিশনের দ্বারস্থ হন| বিরোধীদের আশঙ্কা, পঁাচ রাজ্যে ভোটের ঠিক আগে সাধারণ বাজেট পেশ হলে, ভোট টানতে কল্পতরু ভূমিকা নিতে পারে বিজেপি|
পয়লা ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশ হওয়ার কথা| আর ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পঁাচ রাজ্যে ভোট| নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করার পর তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, `আমাদের কাছে একটা সহজ সমাধান রয়েছে| ৮ মার্চের পরে বাজেট পেশ করানো হোক আর ৩১ মার্চের আগে তা পাশ করানো হোক| অনেক সময় রয়েছে|’ কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ বলেছেন, `বাজেটে জনপ্রিয়তা টানার জন্য ব্যবস্থা নেওয়া হতে পারে| আর সেটা হলে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করা সম্ভব নয়|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top