News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফ্যাসীবাদী কায়দায় জনজাতিদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রেখে থানসা ও গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুতে ব্যস্ত রাখার চেষ্টা করা হচ্ছে : সাংসদ রাজীব
Image

ফ্যাসীবাদী কায়দায় জনজাতিদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রেখে থানসা ও গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুতে ব্যস্ত রাখার চেষ্টা করা হচ্ছে : সাংসদ রাজীব

আগরতলা, ১৩ ডিসেম্বর : বর্তমানে কিছু রাজনৈতিক দল ফ্যাসীবাদী কায়দায় জনজাতিদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রাখার চেষ্টা করছে। এমনকি শুধুমাত্র থানসা ও গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু নিয়ে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা শিক্ষা ও স্বনির্ভরতার দিকে মনোযোগ দিতে না পারে। আজ রবীন্দ্র ভবন প্রাঙ্গনে ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা আয়োজিত মহাযোগদান সভায় নাম না করে তিপরা মথার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

এদিন ভট্টাচার্য্য জানান, বিগত দিনে ত্রিপুরায় জনজাতি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী থাকলেও তখন শিক্ষাব্যবস্থা নিয়ে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, রাজনীতিতে জনজাতিদের ব্যবহার করা হতো এবং তাদের শিক্ষার সুযোগ থেকে দূরে রাখা হতো। এদিন তিনি নাম না করে তিপরা মথার একহাত নিয়েছেন। তাঁর কটাক্ষ, বর্তমানে কিছু রাজনৈতিক দল ফ্যাসীবাদী কায়দায় জনজাতিদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। এমনকি শুধুমাত্র থানসা ও গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু নিয়ে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা শিক্ষা ও স্বনির্ভরতার দিকে মনোযোগ দিতে না পারে।

রাজীব ভট্টাচার্য্য এও বলেন, জনজাতি সমাজের যুবক-যুবতীদের সবচেয়ে বড় প্রয়োজন হল শিক্ষা। শিক্ষা ছাড়া সমাজের সার্বিক উন্নয়ন অসম্ভব। তাই তাদের শিক্ষার আলোয় ফিরে আসার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক। জনজাতিদের উন্নয়নের জন্য বিজেপি সরকার একাধিক প্রকল্পের সুযোগ এনে দিয়েছে। তাই জনজাতি ভাইবোনেরা ২৮টি আসনের মধ্যে ২৮টি আসন জয় করে টিটিএএডিসিতে সরকার গড়ার জন্য প্রতিজ্ঞা করেছেন।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top