News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে মায়ের বকুনিতে নাবালিকার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া
Image

খোয়াইয়ে মায়ের বকুনিতে নাবালিকার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ১০ ডিসেম্বর: খোয়াই পূর্ব গণকিতে মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পড়াশোনা নিয়ে মায়ের বকুনি পাওয়ার পরই আত্মঘাতী হয়েছে এক নাবালিকা, এমনই অভিযোগ। মৃতার নাম প্রিয়াঙ্কা শুক্ল বৈদ্য (১৫)।

পরিবার সূত্রে জানা যায়, পড়াশোনা নিয়ে মা সামান্য বকুনি দিলে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয় প্রিয়াঙ্কা। কিছুক্ষণ পর বারবার ডাকাডাকি করলেও কোনও সাড়া না পেয়ে পরিবারের উদ্বেগ বাড়ে। পরে দরজা ভেঙে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে আত্মহত্যা করেছে নাবালিকা।

ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও, পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোক ও নীরবতা।

Releated Posts

কাঠালিয়া হত্যাকাণ্ডের অভিযুক্তকে আদালতে পেশ, কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

আগরতলা, ২৪ জুন: আমতলী থানার অন্তর্গত কাঠালিয়া এলাকায় ক্লাব সম্পাদক সমীর দাস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্তকে বুধবার…

ByByReshmi Debnath Jun 25, 2026

ডুম্বুর জলাশয়ে তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, মৎস্যজীবীদের সহযোগিতার আহ্বান মৎস্য দপ্তরের

গন্ডাছড়া, ২৪ জুন: প্রতি বছরের মতো এবারও ডুম্বুর জলাশয়ে মাছের প্রজনন ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে আগামী তিন…

ByByReshmi Debnath Jun 25, 2026

গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে বালি উত্তোলনের মেশিন ও জেনারেটর জব্দ, আনুমানিক মূল্য এক লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুন: অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বন দপ্তর। এরই ধারাবাহিকতায় গন্ডাছড়া মহকুমার কাকনজয়…

ByByReshmi Debnath Jun 25, 2026

কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন:  রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ কলকাতায় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে…

ByByReshmi Debnath Jun 25, 2026
Scroll to Top