News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনাইপাথরে দেড় লক্ষ টাকার গাঁজা উদ্ধার, অভিযানে তৎপর যাত্রাপুর থানার পুলিশ
Image

মনাইপাথরে দেড় লক্ষ টাকার গাঁজা উদ্ধার, অভিযানে তৎপর যাত্রাপুর থানার পুলিশ

আগরতলা, ১০ ডিসেম্বর: সাম্প্রতিক নেশা-বিরোধী অভিযানে যাত্রাপুর থানা যে যথেষ্ট তৎপর তা আবারও প্রমাণিত হল। গভীর রাতে মনাইপাথর এডিসি ভিলেজে অভিযান চালিয়ে প্লাস্টিকের দুটি ড্রাম ভর্তি মোট ৪৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা।

থানার ওসি সিতি কন্ঠ বর্ধনের নেতৃত্বে একদল অফিসার ও নারী-পুরুষ কনস্টেবল নিয়ে সমীর বৈদ্যর বাড়িতে হানা দেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রাত প্রায় বারোটার দিকে বাজারে পৌঁছে গাড়ি রেখে কৃষি মাঠ পেরিয়ে পায়ে হেঁটে বাড়িটি ঘিরে ফেলে।
পুলিশি টহল টের পেয়ে কুখ্যাত নেশা মজুদদার সমীর বৈদ্য আগেই বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। বাড়িতে অন্যান্য লোকজন উপস্থিত থাকলেও কাউকে গ্রেফতার করা হয়নি।
তদন্তে জানা যায়, পাচারের উদ্দেশ্যে শুকনো গাঁজাগুলি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। পাচারের পরিকল্পনা অনুযায়ী কয়েক ঘণ্টা আগে মাটি খুঁড়ে ড্রামে ভরে প্রস্তুত রাখা হয়েছিল। ঠিক সেই সময়ই গোপন সূত্রে তথ্য পেয়ে দ্রুত অভিযানে নামে যাত্রাপুর থানা।
ওসি সিতি কন্ঠ বর্ধন জানান, অভিযুক্ত সমীর বৈদ্যের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে।

Releated Posts

ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু মৎস্যজীবীর, একদিন পর উদ্ধার দেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে: ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার হল এক মৎস্যজীবীর মৃতদেহ।…

ByByReshmi Debnath May 10, 2026

বিশালগড়ে রবীন্দ্রনাথের মূর্তি ঘিরে রাজনৈতিক তরজা, পুর পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ মে : ২৫শে বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনকে কেন্দ্র করে বিশালগড়ে শুরু হয়েছে রাজনৈতিক…

ByByReshmi Debnath May 10, 2026

বিজেপির জয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ মে: পশ্চিমবঙ্গ বিজয় আসাম বিজয় পদুচেরী বিজয় শেষে আজ বিলোনিয়াবাসি দেখলো হাজার হাজার মানুষের…

ByByReshmi Debnath May 10, 2026

মরণফাঁদে পরিণত কলমক্ষেত হাইস্কুল সংলগ্ন সড়ক, আতঙ্কে পথচারী ও পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১১ মে : মেলাঘর কলমক্ষেত হাইস্কুলের সামনে গ্রামীণ সড়কের একটি অংশ বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে।…

ByByReshmi Debnath May 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top