News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত সপ্তর্ষীর বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী
Image

উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত সপ্তর্ষীর বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৯ ডিসেম্বর : রাজধানীর রামনগরের ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষী দাসসহ মোট চারজন এমবিবিএস ছাত্র উত্তর প্রদেশের আমরোহা জেলায় দিল্লি–লখনউ জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। আজ মৃত সপ্তর্ষীর বাড়িতে যান বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএমের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

আজ রামনগরে সপ্তর্ষীর বাসভবনে উপস্থিত হয়ে জীতেন্দ্র চৌধুরী পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনওভাবেই সহনীয় নয়। পরিবারের পাশে আমরা সবসময় আছি।

তিনি তার বিদেহী আত্মার সদগতি কামনা করে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যরা যেন দ্রুত শোক কাটিয়ে পুনরায় জীবনে এগিয়ে যেতে পারেন। তাছাড়া, সিপিআইএম নেতৃত্বও পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top