News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তার ধারে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার বিলাসবহুল গাড়ি, চাঞ্চল্য
Image

রাস্তার ধারে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার বিলাসবহুল গাড়ি, চাঞ্চল্য

আগরতলা, ৯ ডিসেম্বর: বিশালগড়ের গোকুলনগর এলাকায় রাস্তার পাশে গুরুতর বিধ্বস্ত অবস্থায় একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, আজ সকালে এখানে এই গাড়িটিকে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এটি দুর্ঘটনা না কি হামলা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের ধারণা, এটি একটি মারাত্মক সড়ক দুর্ঘটনা হতে পারে। তবে অন্য একটি মহল আবার সন্দেহ প্রকাশ করে জানাচ্ছে, ঘটনাটি শুধুমাত্র দুর্ঘটনা নাও হতে পারে—পরিকল্পিত আক্রমণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গাড়িটির পেছনের দিক সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা খবর দিয়েছে পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। গাড়ির চালক বা আরোহীদের সন্ধান এখনো পর্যন্ত মেলেনি। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top