News Flash

  • Home
  • Uncategorized
  • কুপওয়ারায় ধৃত সন্দেহভাজন এক লস্কর জঙ্গি, উদ্ধার একে-৪৭ রাইফেল
Image

কুপওয়ারায় ধৃত সন্দেহভাজন এক লস্কর জঙ্গি, উদ্ধার একে-৪৭ রাইফেল

handcuffশ্রীনগর, ৪ জানুয়ারি (হি.স.): উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়ল সন্দেহভাজন এক লস্কর-ই-তৈবা জঙ্গি| ধৃত লস্কর জঙ্গির নাম আশিক আহমেদ ওরফে আবু হায়দার| ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি একে-৪৭ রাইফেল, তিনটি ম্যাগাজিন, একটি চীনা পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড এবং একটি মানচিত্র|
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকায় যৌথ অভিযানে নামে পুলিশ ও সেনাবাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন গ্রেফতার করা হয় হান্দওয়ারা এলাকা থেকে সন্দেহভাজন লস্কর জঙ্গি আশিক আহমেদ ওরফে আবু হায়দারকে| ধৃত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, আশিক আহমেদ নামে ওই জঙ্গি লস্কর-ই-তৈবা কমান্ডার আবু বকর-এর ঘনিষ্ঠ সহযোগী|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top