News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে বিজেপির সভায় দুষ্কৃতীদের হামলা, ভাঙচুরে চাঞ্চল্য
Image

চড়িলামে বিজেপির সভায় দুষ্কৃতীদের হামলা, ভাঙচুরে চাঞ্চল্য

আগরতলা, ৮ ডিসেম্বর: চড়িলামে বিজেপির কর্মসূচিতে দুষ্কৃতীদের হামলার ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সোমবার বিকেলে অনুষ্ঠিত বিজেপির একটি সভাস্থলে হঠাৎই দুষ্কৃতীরা হামলা চালিয়ে ফ্ল্যাগ, ফেস্টুন, টেবিল ও চেয়ার ভাঙচুর করে তছনছ করে দেয়। ঘটনাস্থলে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হলে কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন।

রাজনৈতিক মহলের দাবি, বিরোধী দল সিপিএম বা কংগ্রেস অনুমতি নিয়ে কর্মসূচি করলে সেখানে দুষ্কৃতীদের হামলা-হুজ্জতি নতুন নয়। এরই ধারাবাহিকতায় গতকালই আগরতলা-৬ আসনের নোয়াগাঁও এলাকায় কংগ্রেসের কর্মী সম্মেলনে হামলার অভিযোগ উঠেছিল। তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপির সভায় হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানান প্রশ্ন উঠছে।

যদিও হামলার পেছনে কোন মহল জড়িত তা এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয় সূত্রের দাবিতে রাজনৈতিক মহলে জল্পনা চলছে—সরকারের শরিক দল মথা-র কিছু কর্মী এই ঘটনায় জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনো মেলেনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রশাসন পরিস্থিতি নজরে রাখছে বলে জানা গেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top