News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রম কোড বাতিল সহ বিভিন্ন দাবিতে আগরতলার সিআইটিইউ-র বিক্ষোভ কর্মসূচি
Image

শ্রম কোড বাতিল সহ বিভিন্ন দাবিতে আগরতলার সিআইটিইউ-র বিক্ষোভ কর্মসূচি

আগরতলা, ৮ ডিসেম্বর : শ্রম কোড বাতিল, বিভিন্ন প্রকল্পের বাজেট বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে আগরতলার অফিস লেন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে সিআইটিইউ অনুমোদিত মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন, আশা ওয়ার্কার্স ইউনিয়ন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইউনিয়ন।

প্ল্যাকার্ড ও ব্যানার হাতে কর্মীরা এদিন সরকারের শ্রমবিরোধী নীতি ও প্রকল্পভিত্তিক কর্মীদের অস্থিরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভস্থলে সংগঠনের সদস্য পাঁচালী ভট্টাচার্য জানান দীর্ঘদিন ধরে নানান দাবি থাকা সত্ত্বেও সরকারের উদাসীনতার কারণে কর্মীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। সামনেই কেন্দ্র সরকার বাজেট পেশ করবে। এই বাজেটের দিকেই সবার নজর রয়েছে। তাই বাজেট বরাদ্দ বারানো সহ একাধিক দাবিতে সবর হয়েছেন তাঁরা।

তিনি বলেন, শ্রম কোড বাতিল, প্রকল্পভিত্তিক কর্মীদের ন্যূনতম মজুরি নির্ধারণ, সামাজিক নিরাপত্তা প্রকল্পে সুরক্ষা বৃদ্ধি এবং বাজেট বরাদ্দ বাড়ানো, ই এম আই, গ্র‍্যাচুয়িটি সহ সকল প্রকার সামাজিক সুরক্ষা দিতে হবে। প্রকল্প কর্মীদের জন্য সার্ভিস রুল প্রনয়ন করতে হবে, নির্দিষ্ট কাজের বাইরে আসা ও অঙ্গন ওয়াড়ী কর্মীদের উপরে বাড়তি কাজের বোঝা চাপানো চলবেনা, মাসের বেতন দিতে হবে ইত্যাদি।

এদিন কর্মসূচিতে শতাধিক মিড ডে মিল কর্মী, আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার প্রস্তুতি নেওয়া হবে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top