News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দক্ষিণ চড়িলামে গভীর রাতে রাবারের স্মোক সেন্টারে আগুনে, দেড় লক্ষ টাকার ক্ষতি
Image

দক্ষিণ চড়িলামে গভীর রাতে রাবারের স্মোক সেন্টারে আগুনে, দেড় লক্ষ টাকার ক্ষতি

আগরতলা, ৮ ডিসেম্বর: বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম চৌমুহনি পাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাপন শুক্ল দাসের স্মোক সেন্টারে হঠাৎই আগুন লাগে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে রবিবার রাত প্রায় ১১টা নাগাদ। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই স্মোক সেন্টারটিকে গ্রাস করে ফেলে।

স্থানীয় বাসিন্দারা প্রথমে ধোঁয়া ও আগুনের তাপ অনুভব করে বিষয়টি বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা গেছে, এই অগ্নিকাণ্ডে প্রায় দেড় লক্ষ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। সময়মতো দমকল বাহিনী ঘটনাস্থলে না পৌঁছালে পাশে থাকা গোডাউনে আগুন ছড়িয়ে পড়তে পারত এবং পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত বলে মনে করছেন স্থানীয়রা।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top