News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহীদ পরিবারের সহায়তায় আগরতলায় সপ্তাহব্যাপী ফান্ড সংগ্রহ অভিযানে এনসিসি ক্যাডেটরা
Image

শহীদ পরিবারের সহায়তায় আগরতলায় সপ্তাহব্যাপী ফান্ড সংগ্রহ অভিযানে এনসিসি ক্যাডেটরা

আগরতলা, ৮ ডিসেম্বর:ভারত মাতার রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া বীর সৈনিকদের পরিবারের সহায়তার লক্ষ্যে প্রতিবছর ৭ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী ফান্ড সংগ্রহ অভিযান শুরু হয়। সেই উপলক্ষে সোমবার আগরতলা শহরে ত্রিপুরা রাজ্য সৈনিক বোর্ডের সদস্যরা ও এনসিসি ক্যাডেটরা একযোগে ফান্ড সংগ্রহ করতে নামেন।

শহরের বিভিন্ন মোড়, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে তারা সাধারণ মানুষের নিকট থেকে স্বেচ্ছা অনুদান গ্রহণ করেন। মূলত শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এদিন বহু পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দান করেন। সৈনিক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহব্যাপী এই ফান্ড সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে এবং সংগৃহীত অর্থ শহীদ পরিবারের কল্যাণে ব্যয় করা হবে।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top