News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুব সমাজকে আত্মকেন্দ্রিকতার মানসিকতা ছেড়ে সমাজের জন্য কাজ করতে হবে: বিরোধী দলনেতা
Image

যুব সমাজকে আত্মকেন্দ্রিকতার মানসিকতা ছেড়ে সমাজের জন্য কাজ করতে হবে: বিরোধী দলনেতা

আগরতলা, ৭ ডিসেম্বর: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জয়নগর মেলার মাঠ সপ্তম অঞ্চল সম্মেলন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনাল রাজ্য সম্পাদক নবারুণ দে সহ অন্যান্যরা। যুব সমাজকে আত্মকেন্দ্রিকতার মানসিকতা ছেড়ে সমাজের জন্য কাজ করার আহ্বান জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় আত্মকেন্দ্রিকতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। সে ক্ষেত্রে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রক্তদান শিবিরের মধ্য দিয়ে যে সামাজিক মূল্যবোধের পরিচয় দিচ্ছে তা প্রশংসার দাবি রাখে বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন প্রত্যেককেই আত্মকেন্দ্রিকতার মানসিকতা ত্যাগ করতে হবে।

সমাজে শুধু নিজের জন্য বাঁচতে চলবে না সমাজের অন্যের জন্য নিজেকে উজাড় করে দিতে হবে। সমষ্টিগত উন্নয়নী হল যুবসমাজের লক্ষ্য। এ ধরনের মানসিকতা নিয়ে আগামী দিনে আরো সামাজিক কাজে এগিয়ে আসতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতি আহ্বান জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন রক্তদান শিবিরে যারা রক্তদান করেছেন তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে তাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top