News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহর পুর পরিসদের ২ নং ওয়ার্ডে আট মাস ধরে গলি রাস্তা বন্ধ, জনদুর্ভোগ চরমে
Image

কৈলাসহর পুর পরিসদের ২ নং ওয়ার্ডে আট মাস ধরে গলি রাস্তা বন্ধ, জনদুর্ভোগ চরমে

কৈলাসহর, ৭ ডিসেম্বর :কৈলাসহর পুর পরিসদের ২ নং ওয়ার্ডের মহকুমাশাসকের অফিস সংলগ্ন অতি গুরুত্বপূর্ণ গলি পিচ রাস্তাটি দীর্ঘ সাত থেকে আট মাস ধরে বন্ধ থাকায় শহরবাসীর ক্ষোভ ফুঁসে উঠেছে। প্রতিনিয়ত ছোট–বড় যান দুর্ঘটনা, তীব্র যানজট এবং জরুরি পরিস্থিতিতে গাড়ি প্রবেশে বাঁধা—সব মিলিয়ে এলাকাজুড়ে চলছে চরম দুর্ভোগ।

স্থানীয়রা জানান, শহরের অন্যতম প্রাচীন এই গলি রাস্তাটি কৈলাসহরের মূল সড়কের চাপ কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ মহকুমাশাসকের পুরনো দালান ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকেই ঠিকাদার সংস্থা টিনের ব্যারিকেড দিয়ে পুরো রাস্তা বন্ধ করে রেখেছে।

এলাকাবাসীর দাবিতে, রাস্তাটি খুলে দেওয়ার জন্য গত ৮ সেপ্টেম্বর মহকুমাশাসক এবং ১১ সেপ্টেম্বর জেলাশাসকের কাছে পৃথক দুটি মেমোরেন্ডাম দেওয়া হয়। প্রায় তিন মাস কেটে গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব কাজল পাল বলেন,“প্রায় আট মাস ধরে রাস্তাটি বন্ধ। ফলে এলাকায় কোনো ধরনের গাড়ি প্রবেশ করতে পারছে না। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদেরও প্রতিদিন শহরের মূল রাস্তায় যানজটের মুখে পড়তে হচ্ছে।”

রাস্তাটি বন্ধ থাকায় শহরের মূল সড়কে প্রতিদিনই যানজট তীব্র আকার ধারণ করছে। এমনকি গত সপ্তাহে কৈলাসহর আদালতের এক কর্মী গুরুতর আহত হন বড়সড় সড়ক দুর্ঘটনায়।

আগামী মাসে পৌষ পার্বনের মেলা শহরের মূল সড়কেই অনুষ্ঠিত হবে। মেলার সময় নিরাপদ চলাচলের জন্য এই গলি পথটিই সাধারণত বাইপাস রুট হিসেবে ব্যবহৃত হয়। রাস্তা বন্ধ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অবাক করা বিষয়, আট মাস ধরে এতো বড় জনদুর্ভোগ চললেও শাসকদল বা বিরোধী দল—কোনো পক্ষকেই কোনো ধরনের কর্মসূচিতে নামতে দেখা যায়নি। এতে শহরবাসীর মধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

গুরুত্বপূর্ণ এই গলি রাস্তা খুলে দেওয়ার দাবিতে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। এখন দেখার বিষয়—জনস্বার্থে প্রশাসন কবে উদ্যোগী হয়।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top