News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি যুব রাজনীতিবিদ আইকনিক অ্যাওয়ার্ড পাচ্ছেন পিনাকী দাস চৌধুরী
Image

আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি যুব রাজনীতিবিদ আইকনিক অ্যাওয়ার্ড পাচ্ছেন পিনাকী দাস চৌধুরী

কল্যানপুর, ৫ ডিসেম্বর: ত্রিপুরার জন্য আবারও গর্বের মুহূর্ত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমতা সাহিত্য একাডেমী আগামী ২৭ ডিসেম্বর ভুবনেশ্বরে আয়োজন করতে চলেছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন–২০২৫। সেই সম্মেলনেই যুব রাজনীতিবিদ আইকনিক অ্যাওয়ার্ড এর জন্য নির্বাচিত হলেন কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের জননন্দিত বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের ভারতীয় বিদ্যা ভবন, খারভেলা নগরে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই একাডেমির জাতীয় সভাপতি ডক্টর ডি. এস. তান্ডেকার–এর স্বাক্ষরিত আমন্ত্রণপত্র তাঁর কাছে পৌঁছে গেছে। আন্তর্জাতিক মানের এই সম্মেলনে প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে সমতা সাহিত্য একাডেমী।

এবারও সাহিত্য, সাংবাদিকতা, সংগীত, নাট্যশিল্প, সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া থেকে শুরু করে উদ্যোক্তা উন্নয়ন পর্যন্ত বহু বিভাগে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এশিয়ান ডায়মন্ড আইকনিক অ্যাওয়ার্ড, লর্ড বুদ্ধ গোল্ডেন অ্যাওয়ার্ড, এপিজে আব্দুল কালাম আইকনিক অ্যাওয়ার্ড, মাদার তেরেসা আইকনিক অ্যাওয়ার্ড, গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড সহ একাধিক আন্তর্জাতিক সম্মানের জন্য মনোনীত হয়েছেন দেশ বিদেশের বিশিষ্টজনেরা।

এই তালিকায় স্থান পেয়েছেন ত্রিপুরার তরুণ বিধায়ক পিনাকী দাস চৌধুরী, যাঁর সামাজিক কার্যক্রম ও জনসংযোগমূলক উদ্যোগকে বিবেচনা করেই তাঁকে এ বছরের যুব রাজনীতিবিদ আইকনিক অ্যাওয়ার্ড–এর জন্য বাছাই করেছে নির্বাচনী বেঞ্চ। বিধানসভা কেন্দ্র জুড়ে এই সংবাদ ছড়িয়ে পড়তেই দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাসের ঢেউ। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিধায়ক বলেন, সমতা সাহিত্য একাডেমী আমাকে যে সম্মান জানিয়েছে, তা আমার জন্য অত্যন্ত মূল্যবান। এই পুরস্কার প্রাপ্তি কল্যাণপুরবাসীর প্রতি নিবেদিত তাদের সমর্থন ও ভালোবাসা না থাকলে আমি এতদূর আসতে পারতাম না।

Releated Posts

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top