News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরের ভি মার্টে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, সচেতন নাগরিকের অভিযোগে চাঞ্চল্য
Image

ধর্মনগরের ভি মার্টে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, সচেতন নাগরিকের অভিযোগে চাঞ্চল্য

ধর্মনগর, ৫ ডিসেম্বর: ধর্মনগরের রাজবাড়ী এলাকায় অবস্থিত ভি মার্ট শপিং মলে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার এক সচেতন ক্রেতা ভি মার্ট থেকে কেনা খেজুরের প্যাকেট বাড়িতে খুলে দেখতে পান পণ্যটি সম্পূর্ণ নষ্ট। পরবর্তীতে প্যাকেট পরীক্ষা করে তিনি নিশ্চিত হন যে সেটি বহু আগেই মেয়াদোত্তীর্ণ।

অভিযোগকারী পুনরায় ভি মার্টে ফিরে গিয়ে একই ধরনের অন্যান্য প্যাকেট পরীক্ষা করলে বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ বলে জানা যায়। শুধু খেজুর নয়—মলের বিভিন্ন সেকশনেও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ছিল বলে তার অভিযোগ।

এ ঘটনাকে কেন্দ্র করে শপিং মলের কর্মীদের সঙ্গে তর্ক-বিতর্কের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগকারীর কথায়, “এত বড় ব্র্যান্ডের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য বিপজ্জনক।”

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, বড় প্রতিষ্ঠানের উচিত গ্রাহকদের আস্থা বজায় রাখতে আরও সতর্কতার সঙ্গে স্টক পর্যবেক্ষণ করা। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভি মার্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গ্রাহকদের উদ্দেশে অভিযোগকারী অনুরোধ করেছেন—যেকোনো পণ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ অবশ্যই যাচাই করার জন্য।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

টিটিএএডিসি-র নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন আইএএস আধিকারিক শান্তনু

আগরতলা, ১০ জুন,: ত্রিপুরা সরকার প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করে প্রবীণ আইএএস আধিকারিক শান্তনুকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top