News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় যুবককে ২০ বছরের কারাদণ্ড
Image

কৈলাসহরে নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় যুবককে ২০ বছরের কারাদণ্ড

কৈলাসহর, ৪ ডিসেম্বর: কৈলাসহরে ইরানি থানার শ্রীনাথপুর এলাকার একটি নাবালিকা অপহরণ ও ধর্ষণের ঘটনায় আদালত রায় প্রদান করেছে। ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমরেন্দ্র কুমার সিং আসামী আরিদ আলীকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৫ অক্টোবর যখন নাবালিকার পরিবারের লোক সন্ধ্যায় তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরবর্তী অনুসন্ধান চলাকালীন জানা যায়, ইছবপুর গ্রামের পাখিরবাদা এলাকার বাসিন্দা রহমান আলীর ছেলে আরিদ আলী ও আরও একজন মিলে মোটরবাইকে নাবালিকাকে গোলকপুর চা বাগানে অপহরণ করে।
পরের দিন, ২৬ অক্টোবর নাবালিকার পিতা ইরানি থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন কিংকর পাল। তিনি দ্রুত নাবালিকাকে উদ্ধার করে আসামীকে গ্রেফতার করেন। ৩০ নভেম্বর, তদন্তকারী অফিসার চার্জশিট স্পেশাল কোর্টে জমা দেন, এবং মামলাটি স্পেশাল পকসো ৯/২৩ হিসাবে রেজিস্ট্রি হয়।

মামলার শুনানিতে সর্বমোট ১৩ জন সাক্ষী সরকারি পক্ষে দাখিল করেন। পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব জানান, আসামীকে আইপিসি সেকশন ৩৬৩ অনুযায়ী পাঁচ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা, এবং ৩৭৬ ও পকসো অনুযায়ী ২০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুই মাসের কারাদণ্ড কার্যকর হবে।

এ রায়ে ন্যায়বিচার পাওয়ায় নাবালিকা ও তার পরিবার সন্তুষ্ট, এবং এলাকাবাসীও দীর্ঘ দিনের ন্যায়বিচার প্রাপ্তির খুশি প্রকাশ করেছেন।

Releated Posts

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top