News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরাইবাড়িতে ভয়াবহ দুর্ঘটনা: ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম বহিঃরাজ্যের পাইপলাইন শ্রমিক, পলাতক চালক
Image

চুরাইবাড়িতে ভয়াবহ দুর্ঘটনা: ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম বহিঃরাজ্যের পাইপলাইন শ্রমিক, পলাতক চালক

আগরতলা, ৪ ডিসেম্বর: চুরাইবাড়ি থানা এলাকার সেলটেক্স বাইপাস সংলগ্ন অঞ্চলে গ্যাস পাইপ লাইনের কাজে নিযুক্ত এক বহিঃরাজ্যের শ্রমিক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন বৃহস্পতিবার দুপুর প্রায় বারোটা নাগাদ। ডাম্পার গাড়ি ব্যাক করার সময় সজোরে ধাক্কা লাগায় গুরুতর জখম হন তিনি। পরে অবস্থার বেগতিক দেখে ডাম্পারটি ফেলে ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় গাড়ির চালক।

ঘটনাস্থল সূত্রে জানা গেছে, শিলচর থেকে আগরতলা গামী গ্যাস পাইপ লাইনের কাজ চলছিল ওই সময়। শ্রমিক শ্যাম দাস (৩৮), পিতা রামসুখিত দাস, বাড়ি বিহারের মধুবনী জেলার ভেলি গ্রামে, শিবশক্তি কনস্ট্রাকশনের অধীনে নিযুক্ত ছিলেন। সেই সময় দাঁড়িয়ে থাকা টিআর০১_এটি_১৮২১ নম্বরের ডাম্পারটি পেছনে যেতে গিয়ে সোজা তার উপর চড়ে বসে। চাকা কোমরের উপর দিয়ে উঠে গেলে তার কোমর ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে লুটিয়ে পড়েন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা তৎক্ষণাৎ কদমতলা দমকলকে খবর দিলে দমকল কর্মীরা দ্রুত পৌঁছে প্রথমে আহত শ্রমিককে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচরে স্থানান্তরিত করা হয়। তার অবস্থা এখনও সংকটজনক বলে জানিয়েছেন সঙ্গে থাকা সহকর্মীরা।
এদিকে, ডাম্পারের চালক দুর্ঘটনার পর গাড়ি রেখে পালিয়ে যায়। চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top