News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মায়ের বকুনিতে অভিমান, অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
Image

মায়ের বকুনিতে অভিমান, অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৩ ডিসেম্বর : শ্রীনগর থানার মলয়নগর উপড়িয়ালুঙ্গা এলাকায় চরম মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক অভিমান থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রণব কুমার ঝা’র মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

পরিবারের সূত্রে জানা যায়, সামান্য বিষয়ে মা বকাঝকা করায় অভিমানে আত্মঘাতী হয়েছে প্রণব। গতকাল সন্ধ্যায় নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পরিবারের সদস্যরা রাতে তাঁকে ডাকতে গেলে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শোকাহত পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top