News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমবাসা পুর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে বেহাল অবস্থা, ৩ দফা দাবিতে ডেপুটেশন গ্রামবাসীদের
Image

আমবাসা পুর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে বেহাল অবস্থা, ৩ দফা দাবিতে ডেপুটেশন গ্রামবাসীদের

আগরতলা, ২ ডিসেম্বর: আমবাসা পুর পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের টিআরটিসি পাড়ায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, পানীয় জলের সংকট ও ড্রেইন সংস্কারসহ একাধিক উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়েছে। ফলে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

আজ টিআরটিসি পাড়ার বাসিন্দারা একজোট হয়ে ৩ দফা দাবির ভিত্তিতে আমবাসা পুর পরিষদের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করেন। সম্রাট বসাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন চেয়ারম্যানের হাতে ডেপুটেশন তুলে দেয়।

এক সাক্ষাৎকারে সম্রাট বসাক অভিযোগ করেন, আমবাসা টিআরটিসি পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পুর পরিষদকে কর দিয়ে আসছে। কিন্তু কোনও রকম সুবিধা পাচ্ছে না এলাকাবাসী। রাস্তা, ড্রেন, পানীয় জলের সমস্যা দিন দিন বাড়ছে। তিনি আরও জানান, দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে এলাকার মানুষ।

স্থানীয়দের উদ্যোগে দেওয়া এই ডেপুটেশনের পর এখন আমবাসা পুর পরিষদের ভূমিকার দিকে নজর রাখছেন টিআরটিসি পাড়ার বাসিন্দারা।

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top