News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমতলীতে নেশা সামগ্রী সহ তিনজনকে ধরে মাথা ন্যাড়া, ঘটনায় এক ব্যক্তি আটক
Image

আমতলীতে নেশা সামগ্রী সহ তিনজনকে ধরে মাথা ন্যাড়া, ঘটনায় এক ব্যক্তি আটক

আগরতলা, ২ ডিসেম্বর: আমতলীতে নেশা সামগ্রী সহ তিনজনকে ধরে মাথা ন্যাড়া করার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্তের নাম দেবাশীষ দে।

উল্লেখ্য, আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় নেশা সামগ্রী-সহ তিনজনকে আটক করে উত্তেজিত জনতা। তাদের মধ্যে এক যুবতি ও দুজন যুবককে আটক করা হয়েছে। অভিযোগ, নেশা সামগ্রীসহ ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাঁদের আটকে রাখে। একটা সময় উত্তেজনার বশে অভিযুক্তদের মাথার চুল ন্যাড়া করে দেয় স্থানীয়রা। অনৈতিকভাবে সেই যুবক-যুবতীদের মাথার চুল ন্যাড়া করে ভিডিও বানাতে থাকে উত্তেজিত জনতারা। ঘটনার খবর দেওয়া হয় পুলিশের। এরপরই তাদের আমতলী থানার ঘটনাস্থলে পৌঁছে নেশা সামগ্রী সহ তিন অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

এদিকে আমতলী থানার ওসি পরিতোষ দাসের বক্তব্য অনুযায়ী, চোর সন্দেহে ওই যুবক-যুবতীদের আটক করা হয়েছিল। পরবর্তী সময়ে তাদের মারধর করে মাথা ন্যাড়া করে দেয় দেবাশীষ দে সহ অন্যান্যরা। ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতা যুবতী আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ দেবাশীষ দে-কে আটক করেছে। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে নেশা সামগ্রী সহ উদ্ধার হওয়া যুবক-যুবতীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। পুলিশের দাবি, চোর সন্দেহে তাদের আটক করা হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, ওই যুবক-যুবতী দীর্ঘদিন ধরে এলাকায় নেশার বাণিজ্য গড়ে তুলেছিল। তাদের কাছ থেকে বিভিন্ন নেশা সামগ্রী সহ প্রচুর সিরিঞ্জ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top