News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবিলম্বে কালা শ্রম কোড বাতিল সহ ৯ দফা দাবিতে ডেপুটেশন অসংগঠিত শ্রমিক কংগ্রেসের
Image

অবিলম্বে কালা শ্রম কোড বাতিল সহ ৯ দফা দাবিতে ডেপুটেশন অসংগঠিত শ্রমিক কংগ্রেসের

আগরতলা, ২ ডিসেম্বর : দীর্ঘদিন ধরেই রাজ্যের কৃষকরা নানা সমস্যার মধ্য দিয়ে চলেছেন। দেশ ও রাজ্যের কৃষিজীবি শ্রমজীবিদের বেঁচে থাকার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সরব হয়েছে অসংগঠিত শ্রমিক কংগ্রেস। আজ কৃষকদের স্বার্থ সম্বলিত ৯ দফা দাবিতে শ্রম দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশনে মিলিত হয়েছে নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের এক নেতা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের ফলে কৃষক–শ্রমিকরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। তিনি আরও জানান, বর্তমান সরকারের নীতির কারণে কৃষিক্ষেত্রে নৈরাজ্য তৈরি হয়েছে। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, সীমান্ত এলাকায় নিরাপত্তার অভাবে ফসলের ক্ষতি হচ্ছে, আবার মৌসুমে সার-বীজের সংকট দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের সমস্যার দ্রুত সমাধান না হলে কিষান কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

ডেপুটেশনে কৃষক–স্বার্থ সংশ্লিষ্ট যেসব গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য, অবিলম্বে কালা শ্রম কোড বাতিল করা, কৃষকদের রেগার মজুরি বৃদ্ধি, ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকার গেট খোলার সময়সীমা বৃদ্ধি, সময়মতো সার ও বীজ সরবরাহ, সীমান্ত এলাকায় ফ্লাডলাইট স্থাপনের কারণে কৃষিজমির ক্ষয়ক্ষতি নিরপেক্ষ তদন্ত, ক্ষতির পরিমাণ অনুযায়ী উপযুক্ত ভর্তুকি প্রদান করা।

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top