News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীররাতে এক ব্যক্তির বাড়িতে গাঁজা বিরোধী অভিযান, আটক অভিযুক্ত
Image

গভীররাতে এক ব্যক্তির বাড়িতে গাঁজা বিরোধী অভিযান, আটক অভিযুক্ত

আগরতলা, ২ ডিসেম্বর: গোপন খবরের ভিত্তিতে গভীররাতে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালালো পুলিশ। অভিযানে বিভিন্ন প্যাকেটে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে কৈলাসহর থানার পুলিশ। অভিযোগ বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রাখার অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়েয়েছে।

কৈলাসহর বীরচন্দ্র নগর পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা নীলকান্ত সিনহা, পিতা প্রয়াত ভক্ত সিনহা, দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত বলে খবর যায় পুলিশে। এরই সূত্র ধরে সোমবার গভীররাতে কৈলাসহরের এসডিপিও আইপিএস রাঘুল এ-র নেতৃত্বে পু‌লিশ, মহিলা পুলিশ ও টিএসআর বাহিনী হানা দেয় ডলুগাঁও এলাকায় অবস্থিত তার বাড়িতে। স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে প্যাকেট বন্দী মোট সাত কেজি গাঁজা উদ্ধার করে।

ওই অভিযান টিমে এসডিপিও ছাড়াও ছিলেন ডিসিএম মোতীরঞ্জন দেববর্মা, ডিএসপি বিক্রম দেববর্মা সহ পুলিশ, মহিলা পুলিশ সহ টিএসআর। পরে অভিযুক্ত নীলকান্ত সিনহাকে এনডিপিএস ধারায় আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

———

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top