News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে রোজভ্যালিকান্ডে গ্রেফতার হলেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

অবশেষে রোজভ্যালিকান্ডে গ্রেফতার হলেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

sudip-tmcকলকাতা, ৩ জানুয়ারি (হি.স.) : অবশেষে রোজভ্যালিকান্ডে গ্রেফতার হলেন তৃণমূলের আরও এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়| মঙ্গলবার সকালে সল্টলেক সিজিও কমপ্লেসের সিবিআই দফতরে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ চলাকালীন তাঁকে সরকারিভাবে গ্রেফতার করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা| রোজভ্যালিকান্ডে তৃণমূলের সাংসদ তাপস পালের পর একই সপ্তাহের মধ্যে আরেক সাংসদকে গ্রেফতার করে সিবিআই|
সিবিআই সূত্রে জানা গিয়েছে, রোজভ্যালিকাণ্ডে একাধিকবার সমন পাঠানো হয় সিবিআইয়ের পক্ষ থেকে| কিন্তু প্রতিবারই সেই সমন এড়িয়ে গিয়েছেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়| কিন্তু মঙ্গলবার আর তিনি পারলেন না|
এদিন সিবিআইয়ের তলবে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়|
সকাল তখন ১০.৫৫ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্স হাজির হন| সিবিআই দফতরে ঢুকে যাওয়ার পর প্রথমদফায় তাঁকে টানা সাড়ে তিনঘন্টা জেরা করেন সিবিআই আধিকারিকরা| সিবিআই সূত্রের খবর, সুদীপের বিরুদ্ধে অনেক তথ্যপ্রমাণ নিয়েই জিজ্ঞাসাবাদ করা হলেও বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন| তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি রোজভ্যালির টাকায় বিদেশ সফর করেছিলেন, গাড়ি কিনেছিলেন| কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি বেশ কয়েকটি তথ্যপ্রমাণ দেখালেও তা সম্পর্কে সদুত্তর দিতে পারেননি বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর| এরপর বেলা তিনটে নাগাদ দ্বিতীয়দফার জিজ্ঞাসাবাদ শুরু হলে বেশ কয়েকটি প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়| এরপর তাঁকে রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার সিদ্ধান্ত ঘোষণা করে সিবিআই আধিকারিকরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top