আগরতলা, ২৯ নভেম্বর : গভীর রাতে উদয়পুরের ডাকবাংলা রোড এলাকায় রহস্যজনক পরিস্থিতিতে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হয়েছে টিএসআর ১১ নম্বর ব্যাটেলিয়নের এক জওয়ান। জওয়ানের নাম সুজন দাস (৩২)।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল গভীর রাতে হঠাৎই এলাকার বাসিন্দারা বাড়ির সামনে চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন। তারা দেখতে পান সুজন দাস দগ্ধ অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয়রা দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঠিক কীভাবে বা কোন পরিস্থিতিতে জওয়ান অগ্নিদগ্ধ হলেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ওই ঘটনায় উদয়পুর জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

