News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা সহ পূর্বোত্তর, উৎপত্তি ধলাই জেলায়
Image

ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা সহ পূর্বোত্তর, উৎপত্তি ধলাই জেলায়

earth-quakeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা৷ উৎপত্তি ধলাই জেলায়৷ আসাম সহ পূর্বোত্তরের অন্যান্য রাজ্যেও ভূমিকম্প অনূর্ভত হয়েছে৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭৷ জানা গেছে, ভূমিকম্পের অভিকেন্দ্র ভারত-বাংলাদেশ সীমান্ত৷ মঙ্গলবার দুপুর ২টা ৩৯ মিনিটে হঠাৎ কেপে উঠল রাজ্য সহ উত্তর-পূর্বাঞ্চল৷ এদিন এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ১৪ সেকেন্ড৷ ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা সম্ভব হয়নি৷ জানা গেছে, আগরতলা থেকে ৭০ কিলোমিটার দূরত্বে এই ভূমিকম্পের সৃষ্টি৷ ধলাই জেলাতে এর উৎপত্তি বলে আবাহাওয়া দপ্তর জানিয়েছে৷ আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ভূ-পৃষ্টের ৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি৷
জানা গেছে, পশ্চিমবঙ্গেও ভূমিকম্প অনুভূত হয়েছে৷ জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷ এদিন, আবহাওয়া দপ্তরের জনৈক আধিকারিক জানিয়েছেন, যেহেতু রাজ্যের ধলাই জেলাতে এই ভূমিকম্পের উৎপত্তি তাই রাজ্যে এর প্রভাব বেশি অনুভূত হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top